রুয়েটে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত

২৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
রুয়েট কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়

রুয়েট কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রীয় মসজিদে রুয়েট ভিসি প্রফেসর ড এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে দোয়া মাহফিলে আবাসিক হলসমূহের। ছাত্রসহ প্রভোস্টরা এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রকল্যাণ দপ্তরের অন্য কর্মকর্তারাও অংশ নেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

উল্লেখ্য, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

দোয়া মাহফিলে তার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া দোয়া মাহফিলে অতিথি হিসেবে আইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট  প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী এ টি এম তানভীর-উল হাসান (তমাল), সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী রবিউল ইসলাম উজ্জ্বল  ও আইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা উপস্থিত ছিলেন।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬