খালেদা জিয়ার সুস্থতা কামনা ইউটিএলের

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
ইউটিএলের লোগো

ইউটিএলের লোগো © সংগৃহীত

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যলাভ ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। 

আজ শনিবার (২৯ নভেম্বর) ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এই দোয়া করার আহবান জানান।

বিবৃতিতে ইউটিএল নেতারা বলেন, গত ১৫ বছর ধরে দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং গণতন্ত্রকামী শক্তির উপর যে অব্যাহত দমন-পীড়ন ও নির্যাতন  চালানো হয়েছে- সেই নির্মমতার হাত থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বাদ যাননি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ রেখে তাঁকে ন্যূনতম চিকিৎসা অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। তবুও অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি যে আপোষহীন ভূমিকা পালন করেছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তারা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক বিশেষ অনুপ্রেরণার উৎস। তাঁর দ্রুত আরোগ্যলাভ ও সুস্বাস্থ্য দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। ইউটিএল-এর পক্ষ থেকে আমরা দেশবাসী ও শিক্ষক সমাজের প্রতি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950