জবির অবকাঠামোগত উন্নয়নে ইউটিএলের ২০ দাবি

০২ নভেম্বর ২০২৫, ১০:১২ PM
জবির উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ইউটিএল নেতারা

জবির উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ইউটিএল নেতারা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত উন্নয়নে ২০ দফা দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। আজ রবিবার (২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি জানায় শিক্ষকদের এই সংগঠনটি।

তাদের দাবিগুলো হলো 

একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিয়মিত সিন্ডিকেট সভা; শিক্ষকদের নিয়মিত ও সঠিক সময়ে পদোন্নতি; শিক্ষক সংকট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ; শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যবিমা স্কিম চালু; শিক্ষকদের বই ভাতা বৃদ্ধি; বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীর জন্য সরকারি কর্মচারীদের ন্যায় আর্থিক সুবিধা নিশ্চিত করা; উচ্চতর গবেষণাকে উৎসাহিত করতে এমফিল ও পিএইচডি ফেলোশিপ চালু করা।

এ ছাড়াও উন্নত মেডিকেল সেন্টার স্থাপন; গুরুত্বপূর্ণ স্থানে শীতাতপ ব্যবস্থা নিশ্চিত করা; শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম; বিশ্রাম ও আগত শিক্ষাবিদদের জন্য ক্লাব ও রেস্ট হাউস নির্মাণ; উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ; ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ফটোকপি মেশিন স্থাপনসহ আরও বিভিন্ন দাবি জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে ইউটিএলের জবি শাখার আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক বলেন, ‘গত ২৬ অক্টোবর ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি ঘোষণা হওয়ার পর আমরা প্রথম কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করেছি। সেই আলোকে আজ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে ইউটিএলের পক্ষ থেকে ২০টি দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিসমূহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স লিংক-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, জবি চ্যাপ্টারের সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদীসহ কমিটির নেতারা।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬