জবি ছাত্রদলের ৩ নেতাকে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব প্রদান

০২ নভেম্বর ২০২৫, ০৪:২৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৩ নেতাকে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতার প্রয়োজনে যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মামুন ডেনিকে দপ্তর সম্পাদক এবং সদস্য মো. ফজলে রাব্বী ও মু. ফজলে রাব্বীকে সহ-দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনীত করা হয়েছে। 

তাদের মেধা ও মননের সহযোগে জবি ছাত্রদলের দাপ্তরিক কার্যাবলিতে সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ নভেম্বর ২০২৬
যশোর পৌরসভার ৭০ শতাংশ সড়কের বেহাল, ভোগান্তি চরমে
  • ০২ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে এসে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই …
  • ০২ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে রাজশাহীর কর আপিল অঞ্চল 
  • ০২ নভেম্বর ২০২৬
২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ‎স্মৃতির ক্যাম্পাসে উৎসবের দ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল
  • ০২ নভেম্বর ২০২৬