খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫০ PM
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ মাহফিলে উপাচার্যসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ, ইউট্যাব ও সাদা দলের শিক্ষকরা। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম,  ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মাহফিলে উপস্থিত ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। 

উল্লেখ্য, রাজধানীর একটি এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদন ২৫ অক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
নাহিদ রানার চোটের রহস্য উন্মোচন
  • ১৩ অক্টোবর ২০২৬
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬