মির্জা আব্বাস

খালেদা জিয়াকে স্লো পয়জনিং দেওয়া হয়েছে, বলেছিলেন ভারতীয় সাংবাদিক

২৯ নভেম্বর ২০২৫, ০৩:২৯ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের এই অবস্থায় অসুস্থ হয়েছেন।

তিনি জানান, এক ভারতীয় সাংবাদিকের মারফতে জেনেছেন যে, আওয়ামী লীগের সময় খালেদা জিয়ার শরীরে স্লো পয়জনিং পুশ করা হয়েছিল।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এ তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমি সব সময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল। যখন আমার সঙ্গে দেখা হয় উনি বললেন, আমরা কি নিয়ে লাফালাফি করতেছি। উনি তো বাঁচবে না দুই বছর। আমি বললাম কেন? ওভাবেই ডিজাইন করা আছে। অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। আল্লাহর রহমত কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন। আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করবো।

তিনি বলেন, গতকাল রাত একটার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম। সেখানে এক ঘণ্টার মতো ছিলাম। আজকে যে খবরটা জানলাম উনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন, এ কামনায় করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এম হায়দার আলী (চট্টগ্রাম), দ্বিতীয় স্থান অর্জন করেছেন শামসুল হক রিপন (ঢাকা) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন এম রাশেদ (চট্টগ্রাম)।

এইচএসসিতে আজ সবচেয়ে কম বহিষ্কার 
  • ১৬ জুলাই ২০২৬
যৌথ অভিযানে উদ্ধার ২৪ বন্যপাখি, প্রাকৃতিক আবাসে অবমুক্ত
  • ১৬ জুলাই ২০২৬
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী নিরব, ৯৯৯-এ উ…
  • ১৬ জুলাই ২০২৬
অধ্যাপকের চলতি দায়িত্ব পেলেন চার মেডিকেল-ডেন্টালের অধ্যক্ষ
  • ১৬ জুলাই ২০২৬
শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, পদ ১০, আবেদন…
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই চেতনা ও স্মৃতিকে ধারণ করে রুয়েটে ২৪ প্রজাতির বৃক্ষরো…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence