খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে হাসপাতালে ভিড় না করার নির্দেশ বিএনপির

২৯ নভেম্বর ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০২:২৯ PM
গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া

গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার সার্বিক কল্যাণের জন্য দলের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তাকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন হাসপাতালে ভীড় করছেন। এমতাবস্থায় হাসপাতালে তার খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে তিনিসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।

এ কারণে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মীসহ সমর্থকদের হাসপাতালে ভিড় না করার নির্দেশ দেওয়া হয়েছে। 
 

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬