খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার: সংস্কৃতি উপদেষ্টা

২৯ নভেম্বর ২০২৫, ১২:২২ PM
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত ও সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন মুহূর্তে সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রার্থণা করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছেন, কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ‍্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার এটা এক প্রকার ব্লেসিংস।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমার নিউজফিড জুড়ে খালেদা জিয়ার জন‍্য মানুষের দোয়া প্রার্থনা। এবং এই পোস্টগুলা কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে?

তিনি বলেন, কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ‍্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার এটা এক প্রকার ব্লেসিংস।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা।

 

একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদন ২৫ অক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
নাহিদ রানার চোটের রহস্য উন্মোচন
  • ১৩ অক্টোবর ২০২৬
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬