খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আহ্বান ডাকসুর

২৯ নভেম্বর ২০২৫, ১১:০১ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ১১:০১ AM
ডাকসু

ডাকসু © সংগৃহীত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আহবান জানিয়েছেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান।

বিবৃতিতে এস এম ফরহাদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি সংগ্রামী পথচলার প্রতীক। তার দৃঢ় মনোবল, অদম্য সাহস ও নেতৃত্বের গুণে তিনি ছিলেন বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও ফ্যাসিবাদী আওয়ামী শক্তির গুম, খুন, বিচারিক হত্যাকাণ্ড, কারাবন্দী করা এবং দমনপীড়নের বিরুদ্ধে তিনি বারবার উচ্চকণ্ঠ ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, আজ বেগম জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ শান্তির জন্য তার সুস্থতা অত্যন্ত জরুরি।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার জন্য সারাদেশের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ সুস্থতা এবং দেশ-জাতির সেবায় পুনরায় ভূমিকা রাখার তাওফিকের জন্য দোয়া ও প্রার্থনা করুন।

 

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬