চাঁদাবাজ-ফ্যাসিস্টদের আর ছাড় নয়: সাদিক কায়েম

২৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ PM
ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে

ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘আর কোনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ, জুলুমবাজদের ছাড় দেওয়া হবে না। সেটি ঢাকায় হোক বা খাগড়াছড়িতে। ফ্যাসিজমের বিরুদ্ধে প্রত্যেক মানুষকে আবু সাঈদ হয়ে উঠতে হবে। বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ঠাঁই হবে না।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, ‘পাহাড় থেকেই তৈরি হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। পাহাড়ে চাঁদাবাজি, নৈরাজ্যকারী ও ফ্যাসিস্ট তৈরির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অন্যায়ে চুপ করে থাকবেন না। নিজের অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন।’

এ সময় সাদিক কায়েম মাদ্রাসায় অধ্যয়নকালীন নানা স্মৃতি স্মরণ করে বলেন, বায়তুশ শরফ মাদ্রাসা থেকে একদিন জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে। অতীতে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র হয়েছিল। শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হয়ে জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।

মাদ্রাসার সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান, জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন। এ ছাড়া প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেকেই অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে খাগড়াছড়ি শহরে প্রবেশের আগে মোটরসাইকেল বহর নিয়ে চট্টগ্রাম থেকে মানিকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা ও মাটিরাঙ্গায় পথসভা ও শুভেচ্ছা বক্তব্য দেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬