ডাকসু নেতা রাফিয়া পুলিশি হেনস্তার শিকার : সাদিক কায়েম

১৮ নভেম্বর ২০২৫, ০১:১৬ AM
উম্মে উসওয়াতুন রাফিয়া ও সাদিক কায়েম

উম্মে উসওয়াতুন রাফিয়া ও সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলেন তিনি। 

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন। ইউনিফর্ম পরিবর্তন হলেও বহু ফ্যাসিস্ট পুলিশের মনস্তত্ত্বে এখনো হাসিনা–পূজা বিদ্যমান।

একই সঙ্গে ধানমন্ডিতে আজ বহু শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন।
ডাকসু সদস্য রাফিয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা লীগ ক্যাডারদের চিহ্নিত করে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।

একই সঙ্গে খুনি হাসিনার পক্ষে বিবৃতি দানকারী তথাকথিত শিক্ষক এবং জুলাই গণহত্যার প্রত্যক্ষ সমর্থনদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট কর্মকর্তাদেরকে কালবিলম্ব না করে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে।

এত শহীদের রক্ত, এত জীবন, এত ত্যাগের পরেও খুনিরা দেশের ছাত্রসমাজ ও জনগণের উপর হামলা চালিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে—তা আমরা কখনো সহ্য করবো না।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬