বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে এনসিপির তিন নেতা

২৯ নভেম্বর ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ১১:৩৮ AM
এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা

এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যান তারা। এ সময় এনসিপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসপাতালে উপস্থিত ছিলেন।

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণজনিত জটিলতায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ কারণে দলের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। অন্যান্য দলের নেতারাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার (২৩ নভেম্বর) বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬