খালেদা জিয়াকে নিয়ে পিনাকির আবেগঘন স্ট্যাটাস

২৯ নভেম্বর ২০২৫, ০৩:১৬ AM
খালেদা জিয়া ও পিনাকী ভট্টাচার্য

খালেদা জিয়া ও পিনাকী ভট্টাচার্য © সংগৃহীত

বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি বলেন, উপমহাদেশের দীর্ঘ ক্লান্ত-ইতিহাসে, একসময় জন্ম নিলেন এক নারী খালেদা জিয়া যিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু।

পিনাকী লেখেন, তিনি ছিলেন সেই নারী, যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যার চোখের দৃঢ়তায় আমাদের তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার, স্বাধীনতার স্পর্ধিত আগুন, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। ‘আপোষহীন’ বলে একটা নতুন রাজনৈতিক শব্দ।

তিনি লেখেন, তার জীবনে রাজনীতি কখনোই নিছক রাজনীতি ছিল না- ছিলো এক অবিরত সংগ্রাম। শোক, কষ্ট, ষড়যন্ত্র ভরা এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র। যৌবনে হারিয়েছিলেন প্রিয়তম মানুষটিকে। বার্ধক্যে সন্তানের কাছে থেকেও ছিলেন বহু দূরে। আরেক সন্তানকে বিদায় জানিয়েছিলেন এক অনিবার্য শূন্যতায়। তার বিরুদ্ধে ছুটে এসেছিল কুৎসার ঢেউ, দিগন্তঢাকা অপবাদ। তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিল তাকে ঘৃণা করতে। কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন; তার নীরবতার মধ্যেই ছিল এক অদম্য শক্তি যা তার প্রতিপক্ষ কখনো ঠিকঠাক বুঝতে পারেনি।

‘ডিসেন্সি ছিল তার কবচ- রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র। আর দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায়, যা এখনো কোন বাংলাদেশির পক্ষে অতিক্রম করা দুরূহ। তিনি যে দলের নেতা ছিলেন, সেই দলটা তার মতো 
রাজনৈতিক নেতার যোগ্য হয়ে উঠতে পারেনি। তিনি একাই সেই দলকে টেনে তুলেছিলেন পাহাড়ের চূড়ায় যেখানে তার অনুসারীরা কখনো বুঝতে পারেনি, তারা যে শিখরে দাঁড়িয়ে আছে তা আসলে এক নারীর দৃঢ়তার নির্মাণ।’

পিনাকী আরও লেখেন, এই জন্যই তার সংগ্রাম আর সংগ্রামী জীবনের সিলিসিলা নিজের দলে তার যোগ্য উত্তরাধিকার খুঁজে পায়নি এটাই তার মহাকাব্যের ট্র্যাজেডি। আর আমাদেরও অপূর্ণ থেকে গেলো এক সম্ভাব্য ইতিহাস দেখার সৌভাগ্য যে ইতিহাসে তিনি হতেন বাংলাদেশের প্রেসিডেন্ট, এক রাষ্ট্রমাতার প্রতিমূর্তি। যদি আমাদের দুর্ভাগ্য হয় তাকে বিদায় জানানোর, তবে তার সেই বিদায়ও কোনো সাধারণ বিদায় হবে না।

তার উপস্থিতি ছিল এক যুগের নক্ষত্র উল্লেখ্য করে তিনি আরও লেখেন, যেদিন তিনি বিদায় নেবেন, সেদিন ইতিহাসের বাতাসও থমকে দাঁড়াবে। হাজার তরুণ তখন দূর ভবিষ্যতে তার জীবনগাথা পড়ে অনুভব করবে একসময় বাংলাদেশে এক নারী এসেছিলেন মাতৃরূপে, যিনি জাতির বুকে ঢেলে দিয়েছিলেন নিরাপত্তা, দৃঢ়তা, আর অটল সাহসের আশ্রয়। তার উপস্থিতি ছিল এক যুগের নক্ষত্র, আর তার প্রস্থানও হবে নক্ষত্রের মতোই—অটুট দীপ্তি ছড়িয়ে তা অনন্ত নক্ষত্রের দিকে উড়াল দিবে। ইনকিলাব জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence