হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক

২৯ নভেম্বর ২০২৫, ০২:০২ PM
হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক

হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক © সংগৃহীত

চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। শনিবার (২৯ নভেম্বর) ফজর নামাজের পর সকাল ৭টায় তিনি হাসপাতালে পৌঁছান।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, হাসপাতালে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন মামুনুল হক এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা জানান, গতকালের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক।

খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬