তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন শফিকুল আলম

২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৩ PM
শফিকুল আলম

শফিকুল আলম © ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা আপত্তি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই।’

শফিকুল আলম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনাও করেছেন।

খালেদা জিয়া বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায়, তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিএনপি নেতাদের অনেকেই বলছেন, খালেদা জিয়ার পাশে থাকতে তাঁর দেশে ফেরা প্রয়োজন। তবে কিছু মহলে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও উঠে এসেছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে। লন্ডন থেকেও নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরিবার সূত্রে জানা যায়, অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতিও চলছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬