শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান 

স্বর্ণপদক পেলেন বুয়েট অধ্যাপক ড. আখতার হোসেন

২১ জুন ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
বুয়েট অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন

বুয়েট অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন © সংগৃহীত

বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স-জাতীয় অধ্যাপক ড. এম. ইন্নাস আলী মেমোরিয়াল স্বর্ণপদক-২০২৪ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন।

ভৌত বিজ্ঞান গবেষণায় ও শিক্ষায় বিশেষ অবদান রাখায় সম্প্রতি তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত করা হয়। আজ শনিবার (২১ জুন) বুয়েটের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান) বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান। 

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন ১৯৯৮ সালে যুক্তরাজ্যের লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় সুপারকন্ডাক্টর, ন্যানোস্ট্রাকচার্ড ফেরাইটস, ফেরোইলেক্ট্রিক্স, মাল্টিফেরোইকস, ডাইলিউটেড ম্যাগনেটিক সেমিকন্ডাক্টর, অপটোইলেক্ট্রনিক ম্যাটেরিয়ালস এবং ন্যানোক্রিস্টালাইন অ্যালয়। তিনি ১৩ জন পিএইচডি, ৪৭ জন এমফিল এবং ২৬ জন এমএসসি শিক্ষার্থীর থিসিস তত্ত্বাবধান করেছেন। বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে তার ১৩৮টি পূর্ণদৈর্ঘ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

 

 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950