বুয়েটের পড়াশোনা শেষে এমআইটিতে উচ্চশিক্ষা, কনফারেন্সে অংশ নিতে কানাডায় গিয়ে লেকে মিলল লাশ

০৪ জুন ২০২৫, ১০:১১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
শ্বাশত সৌম্য

শ্বাশত সৌম্য © সংগৃহীত

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার পাশের একটি লেক থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও  ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) প্রাক্তন শিক্ষার্থী শ্বাশত সৌম্যের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (৩ জুন) মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখনও তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, শ্বাশত সৌম্য ২০২১ সালে বুয়েট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর কিছুদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি পরে বুয়েটেও কিছু সময় শিক্ষকতা করেন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং এমআইটিতে গবেষণায় যুক্ত হন।

কয়েকদিন আগেই তিনি কানাডায় যান একটি আন্তর্জাতিক রিসার্চ কনফারেন্সে অংশ নিতে। কনফারেন্সে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় রিসার্চ সংশ্লিষ্ট বক্তব্যও রাখেন তিনি।

তবে কনফারেন্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের সমাজব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেন। একটি পোস্টে লেখেন, “The Great American Dream is Dead.” অন্য এক পোস্টে যুক্তরাষ্ট্রের ‘ফ্রিডম’, ‘ইকুইটি’ ও ‘জাস্টিস’ শব্দগুলোর বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এখনও তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। এদিকে শ্বাশতের আকস্মিক মৃত্যুতে সহপাঠী, সহকর্মী ও ঘনিষ্ঠ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬