‘রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে’

২১ জানুয়ারি ২০২৬, ০১:৫০ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০১:৫২ PM
শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্রার্থীরা

শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্রার্থীরা © টিডিসি

হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রার্থীরা।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

এ সময় শিবির প্যানেলের ভিপি দেলোয়ার হাসান শিশির বলেন, ‘গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু একটা দলের প্ররোচনায় পরে  দুজন প্রার্থী ভোটের দুই দিন আগে হাইকোর্টে রিট করেছে। ফলে ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে, হাইকোর্ট অনতিবিলম্বে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। যদি শিক্ষার্থীদের পক্ষে রায় না আসে, তাহলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।’

শিবির-সমর্থিত জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ভাই-বোনেরা দিনরাত কষ্ট করে প্রচারণা চালিয়েছে। অনেকে টিউশনির টাকা খরচ করে, কেউ ঋণ করে প্রচারণা চালিয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভোট গ্রহণের দুই দিন আগে রিট করে শিক্ষার্থীদের সঙ্গে তারা প্রতারণা করেছে। এটির জবাব শিক্ষার্থীরাই দেবে।’

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বিধান বাধ্যবাধকতার আওতামুক্ত রাখবে। আমাদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্য শাকসু চাই। কারো চাপ বা পেশিশক্তি আমরা মেনে নেব না।’

উল্লেখ্য, হাইকোর্ট কর্তৃক শাকসু স্থগিতের ঘোষণার প্রতিবাদে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের সবাই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করেছেন। হাইকোর্ট শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় বসবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9