শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬, কোন ইউনিটে কত?

২১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ১০:০২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে এই ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

প্রকাশিত ফলাফল ও ভর্তি দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এ-১ ইউনিটে সর্বোচ্চ নম্বর অর্জিত হয়েছে ৯৬.৬ শতাংশ। মোট ১০০ নম্বরের মধ্যে এই নম্বর অর্জন করেছে ইউনিটিটিতে প্রথম হওয়া শিক্ষার্থী। এছাড়া বি ইউনিট (সায়েন্স) বিভাগে সর্বোচ্চ নম্বর ৭৯.৬ শতাংশ, বি ইউনিট (কলা) বিভাগে ৮২ শতাংশ এবং বি ইউনিট (ব্যবসায় শিক্ষা) বিভাগে সর্বোচ্চ নম্বর ৭৮.৪ শতাংশ।

ফলাফলে উত্তীর্ণ হয়েছেন— এ-১ ইউনিটে ২৯ হাজার ৭৩৭ জন; এ-২ ইউনিটে ১৭৮ জন; বি ইউনিট (বিজ্ঞান) ৪ হাজার ৯৩৮ জন; বি ইউনিট (কলা) ৪ হাজার ৬২৮ জন এবং বি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ৯০৯ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রমের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬