বুয়েটে ঈদ জামায়াতের সময় ও স্থান জানালো কর্তৃপক্ষ

০৪ জুন ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:৩১ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © লোগো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঈদুল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঈদুল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: ‘হয় ডাকসু, নয় পুরো প্রশাসনের পদত্যাগ’—ঈদের পর একযোগে মাঠে নামছে অধিকাংশ ছাত্রসংগঠন

এতে আরও বলা হয়, আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে উক্ত জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হলো: বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল ৬টা ৪৫ মিনিটে, বকশি বাজার বায়তুস সালাম মসজিদে সকাল ৭ টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৭ টায় উক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

 

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬