মাদককাণ্ডে আটক, ফের বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার

০২ মার্চ ২০২৬, ০২:১৯ AM
রুবেল সরকার

রুবেল সরকার © টিডিসি সম্পাদিত

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক হওয়ার পর যুবদল নেতা রুবেল সরকারকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রবিবার (১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে রুবেল সরকারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উল্লেখ করে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুবেল সরকার গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। তাঁর কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুবাইল থানার একটি বিশেষ দল তালতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজীবের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে যুবদল নেতা রুবেল সরকারসহ আরও আটজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে একটি গোপন কক্ষ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সংগঠনে কোনো স্থান নেই। সংগঠনের সভাপতি আব্দুল মনোয়ার মুনা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলকে কলুষমুক্ত ও নৈতিকভাবে শক্তিশালী রাখতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এর আগে আরও একবার রুবেল সরকারকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হলেও জাতীয় নির্বাচনের পূর্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় । 

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৮ আগস্ট ২০২৬
নেত্রকোনায় প্রশাসনের উদ্যোগে  বন্ধ হলো বাল্যবিবাহ
  • ২৮ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই লংকাবাংলা ফাইন্যান্সে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার, তীব্র প…
  • ২৮ আগস্ট ২০২৬
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজা…
  • ২৮ আগস্ট ২০২৬