ছুটি শেষে রবিবার খুলছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়

২৯ এপ্রিল ২০২৩, ০৭:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার (৩০ এপ্রিল) খুলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। ফলে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তা ছাড়া গত ২৮ ও ২৯ এপ্রিল (শুক্রবার-শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে।

এদিকে, ঈদের ছুটিতে বসে নেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে কুয়েট ছাত্রলীগ।

আরও পড়ুন: ইন্টার্নশিপ করতে বিদেশে গেল গবির ভেট ডাক্তারগণ

সংগঠনটির পক্ষ থেকে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাগীব আহসান মুন্না নেতৃত্বে একটি টিম ঈদের ছুটিতে গ্রামের বাড়ি থাকায় কৃষক ফইজামত আলমের প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

মুন্না বলেন, গরীব-অসহায় কৃষকের সহযোগিতার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ যে নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসেবে কুয়েট শাখা ছাত্রলীগ ধান কাটা কর্মসূচি পালন করেছে। এদেশের মেহনতি কৃষকেরা অর্থনীতিতে যে ভূমিকা পালন করছে, তাদের উৎসাহিত করে পাশে থাকার চেষ্টা করছে ছাত্রলীগ।

লাইব্রেরিতে কথাকাটাকাটি থেকে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ডে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬