প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র কবে, যা বলছে মন্ত্রণালয়

০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগের পরিপত্র চলতি মাসে জারির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে আরও একটি সভা করবে মন্ত্রণালয়। প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র সংক্রান্ত ফাইল পাওয়ার এ সভার তারিখ চূড়ান্ত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিষ্ঠান প্রধান নিয়াগ সংক্রান্ত খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনগুলো  লিপিবদ্ধ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এনটিআরসিএ। পরবর্তীতে এটি চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। এ সভার পর পরিপত্র জারি করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কর্মশালায় বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমরা শিগগিরই আরেকটি সভা করব। এ সভার পর পরিপত্র জারি করা হতে পারে।

এদিকে প্রতিষ্ঠান প্রধান সংক্রান্ত বিধিমালার খসড়ায় এমসিকিউ অংশে ৬০ নম্বর রাখার প্রস্তাব করা হলেও  তবে এটি বাড়িয়ে ৮০ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে ভাইভা এবং সনদের জন্য প্রস্তাবিত ৪০ নম্বর কমিয়ে ২০ করা হবে। 

সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর নির্ধারণ করা হয়েছে। আর মৌখিক পরীক্ষার জন্য ৮ নম্বর রাখার সিদ্ধান্ত হয়েছে। এমসিকিউ অংশে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, অধিক যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য এমসিকিউয়ের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে আবেদনের যোগ্যতা নির্ধারিত হবে এমপিও নীতিমালা অনুযায়ী। বিষয়গুলো শিগগিরই চূড়ান্ত করে পরিপত্র জারি করা হতে পারে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9