১৭তম নিবন্ধনের আবেদনবঞ্চিতদের নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী

০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ PM
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স সংক্রান্ত জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে একবারও আবেদনের সুযোগ পাননি প্রায় ৭০০ নিবন্ধনধারী। আদালতের রায়, আইন মন্ত্রণালয়ের মতামত থাকলেও অজানা কারণে নিয়োগবঞ্চিত হয়েছেন ভুক্তভোগী নিবন্ধনধারীরা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ফের আশায় বুক বেঁধেছেন চাকরিপ্রার্থীরা।

চাকরিপ্রার্থীদের এ দাবির বিষয়টি নিয়ে সোমবার (০২ মার্চ) দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে। তিনি বলেছেন, ‘সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালে। এই পরীক্ষা শেষ হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে। পরীক্ষা শেষ করে ফল প্রকাশ করতে দীর্ঘ চার বছর লাগায় অনেক প্রার্থীর বয়স শেষ হয়ে যায়। পরবর্তীতে তারা আদালতে রিট করেছিলেন। রিটের রায় ভুক্তভোগীদের পক্ষে এসেছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি মতামতও দেওয়া হয়েছে। তবে অজানা কারণে এই প্রার্থীদের নিয়োগের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ প্রার্থীদের নিয়োগ সুপারিশ করতে আপনার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কি না?

প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ‘সকলের জন্য যেটা ভালো হতে পারে, বিশেষ করে জাতি এবং শিক্ষাঙ্গনের উপকার হবে সেভাবে আমরা আগাচ্ছি। আমরা সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, সবার ফিডব্যাক নিয়ে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জেনে যাবেন।’

জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ২০২০ সালের ২৩ জানুয়ারি প্রকাশ করা হয়। পরবর্তীতে করোনা মহামারী ও এনটিআরসিএ দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট ০৪ (চার) বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর। নীতিমালা অনুসারে ১ বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে প্রায় ৪ বছর লেগে যাওয়ায় ১৭তম  নিবন্ধনের  প্রায় ৭৫০ জন প্রার্থীর বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে হয়ে যায়। করোনাকালীন সময়ক্ষেপণ এর বিষয়টি উক্ত ব্যাচের ( ১৭ তম) জন্য বিবেচনায় গ্রহণ করা হয়নি, বিধায় তারা এখন পর্যন্ত কোনো গনবিজ্ঞপ্তিতেই আবেদনের সুযোগ পাননি।

ভুক্তভোগীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর ১৭তম শিক্ষক নিবন্ধন ব্যাচের আবেদন বঞ্চিত প্রার্থীদের জন্য করোনা মহামারী পরিস্থিতি বিবেচনা করে অতীতের ন্যায় আবারও ২০২৪ সালের ৭ আগষ্ট এনটিআরসিএ কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় বরাবর ১৭তম ব্যাচের জন্য প্রস্তাবনা পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় আইনগত জটিলতা সাপেক্ষে শিক্ষা উপদেষ্টার সম্মতিক্রমে আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠায়। পরবর্তীতে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ বলেন ‘‘আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ ৩ বছর থাকা সাপেক্ষে সার্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে ১৭তম ব্যাচের আবেদন বঞ্চিতদের নিয়োগ সুপারিশ এর আওতায় আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হলো।’’

সর্বশেষ ১৭তম নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের আরো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর গত বছরের ২৭ মার্চ চিঠি ইস্যু করে। তারই ধারাবাহিকতায় এনটিআরসিএ চেয়ারম্যান ৩৭.০৫.০০০০.০০৫.০৪.০০১.৩৩৫ সংখ্যক স্মারকের মাধ্যমে গত ৬ মে একটি রুপরেখা প্রেরণ করে শিক্ষা মন্ত্রণালয় বরাবর। রুপরেখার  ১০ নম্বর পয়েন্টে  বলা হয়েছে, ‘বিগত সময়ে প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সের ছাড় যেহেতু  কর্তৃপক্ষের যুক্তিসংগত বিবেচনার উপর নির্ভরশীল হয়, যেহেতু  ‘১৭তম নিবন্ধনধারীদের বিষয়ে আদালতে কোনো রিভিউ মামলা নেই। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।’ তবে এমন চিঠির এক বছর হয়ে গেলেও আজও বিষয়টি সমাধান হয়নি। আবেদনের সুযোগ পাননি ভুক্তভোগী নিবন্ধনধারীরা।

১৭তম নিবন্ধনের আবেদনবঞ্চিত মো. লাভলু  হোসেন বলেন, ‘হিসাববিজ্ঞানের প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষায় ৮৩ নম্বর পেয়েছি। অনেকে ৪০ নম্বর পেয়ে সুপারিশ পেলেও আমি আবেদনই করতে পারিনি। ১৭তম নিবন্ধনে যারা আবেদনবঞ্চিত তাদের অধিকাংশের নম্বর ভালো। মেধাতালিকায় তারা এগিয়ে রয়েছেন। তবে ঠুনকো অজুহাতে আমাদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা চাকরি চাই না, গণবিজ্ঞপ্তিতে কেবল আবেদনের সুযোগ চাই।’

মো. ইউসুফ ইমন নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে আমাদের বিষয়টি অনেক আগেই অবহিত করেছি। তিনি অনেক বিচক্ষণ ব্যক্তি। আশা করছি তিনি ন্যায়ের পক্ষে কাজ করবেন। আমাদের বিষয়টি সমাধানে উদ্যোগ নেবেন।’

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9