৭ কলেজ নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী

০২ মার্চ ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৩:৩০ PM
ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ © সংগৃহীত

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সাত কলেজ মীমাংসিত বিষয়। এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গণ নিয়ে কোনো কিছু হুটহাট হাত দেওয়া হবে না। 

সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সাত কলেজ নিয়ে আলোচনা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এটা মীমাংসিত বিষয় এবং এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গণ এখন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দেব না। 

তিনি বলেন, আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘমেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘমেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘমেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬