৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দিল মন্ত্রণালয়

০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে এখন যে কোনো মুহূর্তে শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল। মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে।

আরও পড়ুন: ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

৬৭ হাজার ২০৮টি পদের বিপরীতে শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তির জন্য ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদের তথ্য পাওয়া গেছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬