৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহেই

০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৮ হাজার শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহেই দেওয়া হতে পারে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শনিবার (০৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি গত বৃহস্পতিবারই দেওয়া হয়েছিল। তবে গণবিজ্ঞপ্তির পদ সংখ্যা নিয়ে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় সেটি সংশোধন করে পুনরায় আবেদন করেছে এনটিআরসিএ। আগামীকাল রবিবার অফিস শুরুর পর পুনরায় এ সংক্রান্ত ফাইল তোলা হবে।’

৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘যেহেতু সব কাজ আগেই সম্পন্ন করা আছে, সেহেতু অনুমতি দিতে বেশি সময় লাগার কথা নয়। চলতি সপ্তাহের যে কোনো এ সংক্রান্ত অনুমতি দেওয়া হবে।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। টেলিটকের মাধ্যমে সংগ্রহ করা পদের সংখ্যা দাঁড়ায় ৭২ হাজারের কিছু বেশি। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদের তথ্য পাওয়া যায়।

পরবর্তী প্রাপ্ত শূন্য পদের সঠিকতা যাচাই করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়। পদের সঠিকতা যাচাই শেষে প্রায় ৬৮ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এ পদগুলোর বিপরীতে ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠাল এনটিআরসিএ।

চুয়েটে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু, মিলবে ২ লাখ …
  • ০৭ আগস্ট ২০২৬
বছরে ৩৭৫০ কোটি টাকা আয় রোনালদোর,মেসির কত?
  • ০৭ আগস্ট ২০২৬
পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ, সংখ্যা বেড়ে ২০
  • ০৭ আগস্ট ২০২৬
আমিও চাই হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
  • ০৭ আগস্ট ২০২৬
এবার দেশে ফিরতে চান সাকিব আল হাসান: রয়টার্স
  • ০৭ আগস্ট ২০২৬