৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহে মিলবে কি?

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের কার্যক্রম শেষ হওয়ার পর ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে নিয়োগ সুপারিশ করা হবে। তবে এখনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সঠিকাতা যাচাইয়ের তথ্য পাঠায়নি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে চলতি সপ্তাহে ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন মিলবে কি না।

শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং মাউশি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, আগামীকাল রবিবারের মধ্যে শূন্য পদের সঠিকতা যাচাইয়ের তথ্য এনটিআরসিএতে পাঠানো হতে পারে। তিন অধিদপ্তরের তথ্য পাওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করবে এনটিআরসিএ। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের অনুমতি পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি সপ্তাহের শেষ দিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন পেতে পারে এনটিআরসিএ।

বিষয়টি সম্পর্কে জানতে মাউশির কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তবে তারা কেউ এ বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, সরকারি ছুটির কারণে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত তথ্য এনটিআরসিএতে পাঠানো যায়নি। আগামীকাল (রবিবার) তথ্য পাঠানোর কথা রয়েছে।’

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৭ম গণবিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো ফাইল এখনো আমার দপ্তরে আসেনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে।’

এর আগে গত ১০ ডিসেম্বর সকালে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এই দুইটি কাজ সম্পন্ন হলে আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তির জন্য ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদের তথ্য পাওয়া গেছে।

ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9