অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এর ‘পরিশিষ্ট-ঘ’ এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে নিম্নরূপ কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হলো।

পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা বর্তমানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। এক্ষেত্রে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অপরদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। এক্ষেত্রেও শিক্ষাজীবনে একটির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

H-1

H-3

H-2

H-4

চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬