জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে তাদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানকে দেওয়া এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী চিঠিতে সই করেছেন।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির পত্রের আদেশ অনুযায়ী, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকগণের তদন্ত চলমান অবস্থায় যাদের বেতন ভাতাদি চালু করা হয়নি, সে সকল শিক্ষকগণের বেতন ভাতাদি চালু করার জন্য এ বিভাগে আবেদন করেছেন। বেতন-ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন মর্মে আবেদনে উল্লেখ করেছেন। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তপূর্বক আইন ও বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতনভাতা চালু করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের/ইএফটিতে নাম অন্তর্ভুক্তকরণসহ বেতন-ভাতা চালুকরণ এবং বেতন-ভাতা চালুকরণে অসহযোগিতা বা বাধা প্রদান করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950