গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত হতে চান কর্মচারীরা

০৭ অক্টোবর ২০২৫, ০৮:০৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। মঙ্গলবার (৭ অক্টোবর) এ দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন জমা দিয়েছে সংগঠনটি।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মো: আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো: জাফর আলী এ আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালে প্রণীত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল,কলেজ ও মাদ্রাসা) এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা-২০১২ প্রণয়ন করেন। এ বিধিমালা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হলেও এক যুগ পার হয়ে গেলেও তা কার্যকর করা হয়নি। বিধিমালায় তফসিল-২ এর ক,খ,গ তে উল্লেখ করা হয় যে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দ্বারা নির্বাচিত ০১ (এক) কর্মচারী প্রতিনিধি পরিচালনা পর্ষদ/গভর্নিং বডিতে অর্ন্তভুক্ত করা হবে।’

এতে আরও বলা হয়, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তবর্তীকালীন সরকার শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় সংস্কার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল,কলেজ ও মাদ্রাসা) এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা-২০১২ বাস্তবায়ন ও পরিচালনা পর্ষদ/গভর্নিং বডিতে একজন কর্মচারী প্রতিনিধি অর্ন্তভুক্তি করার দাবি জানাচ্ছি।’

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬