এপ্রিলের এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ PM
সচিবালয়ে জুনিয়র বৃত্তির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সচিবালয়ে জুনিয়র বৃত্তির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২১ এপ্রিল। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলছেন, ইতোমধ্যেই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি রয়েছে কী না, সে বিষয়ে নিশ্চিত করে বলতে না পারলেও এই মুহূর্তে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ

এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রশ্নপত্র ইতোমধ্যে প্রণয়ন সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা ব্যবস্থাপনা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে আমরা গুরুত্বসহকারে চিন্তাভাবনা করছি। প্রয়োজনীয় আইনগত বিষয়গুলোও পর্যালোচনা করা হচ্ছে, যাতে প্রক্রিয়াটি বিধি-বিধানের আওতায় থাকে।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

এ সময় শিক্ষকদের উদ্বেগের বিষয়েও কথা বলেন তিনি। বলেন, শিক্ষকদের যেসব বিষয় বা উদ্বেগ রয়েছে, সেগুলো পরবর্তীতে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা দেখব। আর আপনারা যারা এই শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে জড়িত, তারা এই ধরনের মতামত সবসময় আমাদেরকে দিতে পারেন। উই ওয়েলকাম।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬