আর্থিক ক্ষমতাসহ মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে আব্দুল হান্নান

২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ PM
 প্রফেসর বি. এম. আব্দুল হান্নান ও মাউশি লোগো

 প্রফেসর বি. এম. আব্দুল হান্নান ও মাউশি লোগো © ফাইল ছবি

আর্থিক ক্ষমতাসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্থাটির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক  প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

বুধবার (২২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব তানিয়া ফেরদৌস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত প্রফেসর বি. এম. আব্দুল হান্নান-কে ট্রেজারী ও সাবসিডিয়ারী আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬