ইএমআইএস সার্ভার বন্ধ, সচল হবে কবে?

২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ১২:১২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তি, ইনডেক্স বাতিলসহ যাবতীয় কাজ করতে হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের মাধ্যমে। তবে গত কয়েকদিন ধরে সার্ভারে প্রবেশ করতে পারছেন শিক্ষক-কর্মচারীরা। এর ফলে এমপিও আবেদনে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

মো. খালিদ হাসান নামে এক শিক্ষক বলেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত পেয়েছি। তবে ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকায় এমপিও আবেদন করতে পারছিনা। বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি।

রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাউশি এবং ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে। তারা বলছেন, কারিগরি উন্নয়নের কারণে সাময়িক সময়ের জন্য সার্ভার বন্ধ রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে মূল সার্ভার সচল করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক প্রোগ্রামার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কারিগরি ত্রুটি এবং উন্নয়নের জন্য সাময়িকভাবে সার্ভারের কার্যক্রম বন্ধ। বিষয়টি সমাধানে কাজ চলছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) মূল সার্ভার সচল করার ব্যাপারে আমরা আশাবাদী। 

সার্ভার বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের আবেদন করতে পারছেন না। এর সমাধান কী? এমন প্রশ্নের জবাবে ওই প্রোগ্রামার আরও বলেন, বেতন-ভাতার বিল সাবমিটের জন্য আমরা বিকল্প একটি লিংক প্রতিষ্ঠান প্রধানদের দিয়েছি। তারা ওই লিংক ব্যবহার করে আগের নিয়মেই বেতন বিল জমা দিতে পারবেন।

জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের আদলে ২০ সুবিধা চান মাদ্রাসা শিক্ষকরা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬