ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে ৭১ হাজার ৬৬টি আবেদন 

২০ আগস্ট ২০২৬, ১০:৩৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ১০:৫৬ AM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ © টিডিসি ছবি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতের যে কোনো বছরের তুলনায় এবার আবেদন সংখ্যা সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ।

বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত এবং তৃতীয় অবস্থানে রয়েছে রসায়ন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ বলেন, ‘১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ ছিল। এ সময়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন এসেছে। দ্বিতীয় অবস্থানে গণিত এবং তৃতীয় অবস্থানে রয়েছে রসায়ন।’

তিনি বলেন, ‘এবার শুধু অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরাই নন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সারা দেশের মতো ময়মনসিংহ বোর্ডেও এবার আবেদনকারীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’

আরও দেখুন: মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 

প্রফেসর মো. শাহাদত উল্লাহ আরও বলেন, ‘২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯০২ জন। এ বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এ ছাড়া ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।’

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘পুনর্নিরীক্ষণের আবেদনগুলো মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই ও কার্যক্রম পরিচালনা করা হবে। পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে তা যথাযথ প্রক্রিয়ায় প্রকাশ করা হবে।’

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9