৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

১৯ আগস্ট ২০২৬, ০২:২১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০২:৪৬ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ধরনের পদে মোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদন শুরু হবে ১১ আগস্ট সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

পদ ও পদসংখ্যা:

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৬ জন

২. নূর মাইন্টেন্যান্স: ২ জন

৩. বার্তাবাহক: ১ জন

৪. অফিস সহায়ক: ১৭ জন

৫. মালি: ১ জন

৬. পরিচ্ছন্নতাকর্মী: ১ জন

মোট পদ: ৪০টি

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২৮ শব্দ টাইপের গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাকসেস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

জিপিএ: নূর মাইন্টেন্যান্স পদে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ ২.০০ পেয়ে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব প্রশিক্ষণ ও ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে।

বার্তাবাহক পদ: বার্তাবাহক পদে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে সাইকেল চালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য: অফিস সহায়ক, মালি ও পরিচ্ছন্নতাকর্মী পদে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বেতন: 

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ: বেতন গ্রেড-১৬ অনুযায়ী ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

নূর মাইন্টেন্যান্স ও বার্তাবাহক পদ: গ্রেড-১৯ অনুযায়ী ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।

অফিস সহায়ক, মালি ও পরিচ্ছন্নতাকর্মী পদ: গ্রেড-২০ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

বয়সসীমা: ১১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও দেখুন: এনআরবি ব্যাংকে হেড অব ইন্টারনাল অডিট পদে নিয়োগ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

আবেদনপত্র সাবমিট যেভাবে: অনলাইনে আবেদনপত্র পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোডের পর আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদন ফরমের একটি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ফি: গ্রেড-১৬ পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং গ্রেড-১৭ থেকে ২০ পর্যন্ত পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদন শেষ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

আবেদনের মাধ্যম: অনলাইন

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬