বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৯ আগস্ট ২০২৬, ১২:১৮ PM
 বাংলাদেশ ব্যাংক

 বাংলাদেশ ব্যাংক © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির সহকারী পরিচালক (এডি ক্যাডার-আইন) পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি স্থায়ী নাগরিকদের কাছ থেকে এ পদে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: সহকারী পরিচালক (এডি ক্যাডার-আইন)

পদসংখ্যা: ৫টি

গ্রেড: নবম

বেতন: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা

চাকরির ধরন: ফুলটাইম

বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের শুরু তারিখ: ১৯ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।

জিপিএ: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম দুটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

ইংরেজি মিডিয়াম: ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (ইকুইভ্যালেন্স সার্টিফিকেট), বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল নির্ধারণ করা হবে।

আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় পরীক্ষার নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বা তৎপূর্বে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা আবেদন করার যোগ্য হবেন।

আবেদন ফি: আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা দিতে হবে। আবেদনের সময় বাংলা কিউআরের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনকারী বাংলা কিউআর কোড সংবলিত একটি পেমেন্ট পেজ পাবেন। সেখানে মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

অন্যান্য তথ্য: ফি পরিশোধের পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি ও অন্যান্য তথ্য সংরক্ষণ করতে হবে। আবেদন ও ফি পরিশোধসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের আবেদনপত্রে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রে কোনো ভুল বা অসত্য তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হতে পারে। প্রার্থীদের সিভি শনাক্তকরণ নম্বর, ট্র্যাকিং নম্বর, পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশিত হলে তা ডাউনলোড করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে।

বিশেষ নির্দেশনা: চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত বিধি ও সরকারি নিয়ম অনুসরণ করা হবে। 

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন।

সূত্র: বাংলাদেশ ব্যাংক

অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬