১০ পদে ৩২০ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ব্যাংকে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি ৬ থেকে ১০তম গ্রেডে ১০ পদে ৩২০ কর্মকর্তা নিয়োগে ২৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;
১. পদের নাম: সিনিয়র অফিসার (আইটি);
ব্যাংকের নাম: অগ্রণী ব্যাংক (৩০টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (৬টি);
পদসংখ্যা: ৩৬টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);
২. পদের নাম: অফিসার (আইটি)/এমআইএস এবং আইসিটি অফিসার;
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক পিএলসি (১৪৬টি), রূপালী ব্যাংক পিএলসি (৮০টি), কর্মসংস্থান ব্যাংক (৫টি);
পদসংখ্যা: ২৩১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত
৩. পদের নাম: অ্যাসিসটেন্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার;
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক পিএলসি (১৪টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৩টি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (২টি), কর্মসংস্থান ব্যাংক (৯টি);
পদসংখ্যা: ২৮টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);
৪. পদের নাম: অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিসটেন্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার;
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক পিএলসি (১২টি); বাংলাদেশ কৃষি ব্যাংক (২টি);
পদসংখ্যা: ১৪টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);
আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৫, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
৫. পদের নাম: সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার;
ব্যাংকের নাম: কর্মসংস্থান ব্যাংক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);
৬. পদের নাম: অ্যাসিসটেন্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর;
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক পিএলসি;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল:২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);
আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
৭. পদের নাম: অ্যাসিসটেন্ট সিস্টেম এনালিস্ট;
ব্যাংকের নাম: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
৮. পদের নাম: অ্যাসিসটেন্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর;
ব্যাংকের নাম: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
৯. পদের নাম: প্রোগ্রামার;
ব্যাংকের নাম: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
১০. পদের নাম: ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর ;
ব্যাংকের নাম: কর্মসংস্থান ব্যাংক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ক্রমিক ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২১-৩২ এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে (১ এপ্রিল ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ মিনিট;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞাপ্তি দেখুন;
সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট