বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার ডিভাইস জালিয়াতি, আটক ১২

০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে ১২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) নেওয়া হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়।

আটককৃতদের মধ্যে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল কেন্দ্র থেকে ৭ জন, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্র থেকে ৪ জন এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ১ জন রয়েছেন।

আইবিএ শিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আটক পরীক্ষার্থীদের প্রায় সবাই বিশেষ ধরনের ডেবিট কার্ডসদৃশ ক্ষুদ্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করছিলেন। পোশাকের ভেতরে বা পকেটে সিম সংযুক্ত গোপন মূল অংশ এবং কানের ভেতরে অতি ক্ষুদ্র ইয়ারপিস স্থাপন করে তারা কেন্দ্রের বাইরে থাকা চক্রের সহায়তায় উত্তর সংগ্রহ করছিলেন। উদ্ধার প্রক্রিয়ায় চরম জালিয়াতির চিত্র উঠে আসে; এক পরীক্ষার্থীর পরিহিত স্যান্ডো গেঞ্জির ভেতরে বিশেষভাবে সেলাই করে লুকানো ডিভাইসটি শনাক্ত করতে তিন দফা তল্লাশি চালাতে হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৬ জুলাই প্রকাশ করা হয়, যেখানে ৫ হাজার ১৪৯ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন। শুক্রবার সকালে সেই লিখিত পরীক্ষা চলাকালেই এই জালিয়াতির ঘটনা ঘটে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬