বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৩ আগস্ট ২০২৬, ০৭:৩৫ AM
বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ © সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এক দিনের ব্যবধানে মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতেও রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দেশের মোট রিজার্ভ ৩৭.০৬৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এর আগে গত সোমবার (১০ আগস্ট) এই রিজার্ভের পরিমাণ ছিল ৩৬.৯৬ বিলিয়ন ডলার এবং গত রোববার (৯ আগস্ট) ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে গ্রস রিজার্ভের পরিমাণ বেড়েছে।

অন্যদিকে, আইএমএফ স্বীকৃত বিপিএম-৬ হিসাব পদ্ধতিতেও রিজার্ভের ইতিবাচক ধারা দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সর্বশেষ হিসাবে এই পদ্ধতিতে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে। গত সোমবার এই হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

দেশের সামষ্টিক অর্থনীতি, বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি নানা পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগের ধারাবাহিকতাতেই রিজার্ভের এই প্রবৃদ্ধি দৃশ্যমান হচ্ছে।

আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার মজুত পরিমাপের ক্ষেত্রে আইএমএফ প্রণীত বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল) পদ্ধতিটি বিশ্বব্যাপী সবচেয়ে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ ব্যাংক বর্তমানে মোট হিসাবের পাশাপাশি এই পদ্ধতিতেও নিয়মিত রিজার্ভের তথ্য প্রকাশ করে আসছে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্রিবলিং থেকে গেম কন্ট্রোল: ছয় বিশ্বকাপে মেসির অবিশ্বাস্য ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে দ্রুত হোমওয়ার্ক, পরীক্ষায় নম্বর কমছে শিক্ষার্থীদের
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬