সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

১৮ আগস্ট ২০২৬, ১০:১৬ PM
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস

সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্কাউটস। প্রতিষ্ঠানটি ‌রাজস্ব খাতভুক্ত ‘সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার’ পদে ২৩ কর্মকর্তা নিয়োগে ১৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস;

১. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ২২টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*স্কাউট বিষয়ে মৌলিক ধারণা থাকতে হবে;

আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার বিজ্ঞান/সিএসই/আইসিটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*Structured programming, Object oriented programming language বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*স্ট্যান্ডার্ড অ্যাপটিটুড টেস্ট উত্তীর্ণ হতে হবে;

*ITEE বা সমমানের সার্টিফিকেটধারিদের অগ্রাধিকার দেওয়া হবে;

*স্কাউটে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
 
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ স্কাউটসের অফিশিয়াল ওয়েবসাইট

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬