৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের

১৮ আগস্ট ২০২৬, ০২:২৪ PM
 ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ৭ কর্ম দিবসের মধ্যে তাদেরকে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

রবিবার (১৬ আগস্ট) বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ৫টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ‘জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়’, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ‘বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়’ ও একই জেলার রাজবাড়ী সদর উপজেলার ‘জালদিয়া উচ্চ বিদ্যালয়’, টাংগাইল জেলার ভূয়াপুর উপজেলার ‘গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়’ ও একই জেলার নাগরপুর উপজেলার ‘সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়’।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় উক্ত প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ প্রদান করা হলো। 

বিজ্ঞপ্তি দেখুন এখানে

আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9