আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

১৯ আগস্ট ২০২৬, ০১:৪১ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (১৯ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম পরীক্ষা গত ৮ আগস্ট সম্পন্ন হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) এর কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট হতে  সেপ্টেম্বর পর্যন্ত উক্ত স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

এতে আরও বলা হয়,  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বল্পতম সময়ে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাসমূহে অনুষ্ঠিত স্থগিত পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের পর কোনো প্রকার বিলম্ব না করে একই দিনে সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের (জিইপি) এর মাধ্যমে দ্রুততম সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, ঢাকা-১২১১-এর ঠিকানায় প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ করা হলো। এক্ষেত্রে উত্তরপত্রসমূহ যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে নির্ধারিত নিয়মে প্রেরণ এবং প্রেরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। 

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬