যশোর শিক্ষাবোর্ড

এসএসসির খাতা চ্যালেঞ্জে ইংরেজির দুইপত্রে আবেদন ৩০ হাজার, গণিতে ৭ হাজার

১৮ আগস্ট ২০২৬, ০৯:২২ PM
যশোর শিক্ষাবোর্ড

যশোর শিক্ষাবোর্ড © সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে প্রায় ৭৪ হাজার ৭১৭টি। ২৫টি বিষয়ে এ আবেদন পড়েছে বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়। সাতদিন আবেদন করার সুযোগ দেয়া হয়। সাতদিনের মধ্যে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭ টি আবেদন জমা পড়েছে।

এসব আবেদনের মধ্যে বাংলা প্রথমপত্রে ৩ হাজার ৭১৪টি, বাংলা দ্বিতীয়পত্রে ৩ হাজার ৭১৪টি, ইংরেজি প্রথমপত্রে ১৫ হাজার ৩৪৩টি, ইংরেজি দ্বিতীয়পত্রে ১৫ হাজার ৩৪৩টি, সাধারণ গণিতে ৭ হাজার ১৭টি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ১ হাজার ৮৭৩টি, ইসলাম শিক্ষায় ১ হাজার ৬৫২টি, 

হিন্দু ধর্মে ৩৮৬ টি, খ্রিস্টান ধর্মে ৪টি, উচ্চতর গণিতে ৩ হাজার ৯টি, সাধারণ বিজ্ঞানে ১ হাজার ৮৬০টি, কৃষিশিক্ষায় ১ হাজার ৬৩৭টি, পদার্থবিজ্ঞানে ৩ হাজার ৬৯৮টি, রসায়ন ৪ হাজার ৪৮৫টি, জীববিজ্ঞানে ২ হাজার ৮১৭টি, পৌরনীতি ও সুশাসনে ৪৯০টি, অর্থনীতিতে ৫৯৫টি, ব্যবসা উদ্যোগে ২১৮টি। 

হিসাববিজ্ঞানে ৪৮৯টি, চারুকলায় ৬টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৩ হাজার ৪১৪টি, গার্হস্থ বিজ্ঞানে ৪০টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩৩৮টি, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১ হাজার ৯২৫টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৬৫০টি আবেদন পড়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষায় যারা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে তাদের প্রতিটি খাতা পুণঃমূল্যায়ন করা হবে। খাতায় নম্বর প্রদান ও নিরীক্ষণে ভুল থাকলে সঠিক করে দেয়া হবে। যেসব শিক্ষকদের ভুল ধরা পড়বে তাদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেয়া হবে।’

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬