সন্তান এসএসসি পরীক্ষার্থী হলে ‘প্রধান পরীক্ষক’ হতে পারবেন না শিক্ষকরা

২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ PM
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ‘প্রধান পরীক্ষক’ নিযুক্ত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে আগ্রহীদের ৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। তবে যাদের সন্তান এসএসসি পরীক্ষার্থী, তারা প্রধান পরীক্ষক হওয়ার আবেদন করতে পারবেন না।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যে সব শিক্ষক ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ‘প্রধান পরীক্ষক’ নিযুক্ত হতে ইচ্ছুক তাদেরকে আগামী ৯ এপ্রিলের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নাম নিবন্ধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: সিজিপিএ কম হওয়ায় মাস্টার্সে থিসিস গ্রুপ পাননি, দেবাশীষ এখন পোস্টডক করছেন হার্ভার্ডে

https://etif.bisectg.gov.bd/printout/headExaminer/index.php -ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাবে। উল্লেখ্য, যে সব শিক্ষকের সন্তান ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী, সে সব শিক্ষকের আবেদন করার প্রয়োজন নেই। বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬