এইচএসসি পরীক্ষা: প্রশ্নফাঁস-নকল রোধে যে নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড

১৭ জুন ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:২৮ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছে আসন গ্রহণ করতে হবে। একইসঙ্গে কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস কিংবা কোনো ধরনের নকলসামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষায় অংশগ্রহণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার পাশাপাশি পরীক্ষার্থীদের সচেতন করতে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সব শ্রেণির নাগরিকের সহযোগিতা চেয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রশ্নফাঁস বা নকলের গুজব ছড়ানো কিংবা এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০, এইচএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ এবং প্রচলিত অন্যান্য আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950