এইচএসসির প্রবেশপত্র বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড

১৯ মে ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১১:২১ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী বোর্ডে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

সোমবার (১৯ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময় চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তাঁর কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে প্রবেশপত্র যাচাইপূর্বক কোন প্রকার ত্রুটি/কম/বেশি ভাল সংশোধন করিয়ে দেয়ার জন্য অবশ্যই ১৫ জুন হতে ২২ জুনের মধ্যে উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)-এর নিকট নিম্নের ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষার কোন প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণই 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ১ জুন বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ২ জুন বিতরণ করা হবে।’

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়ার …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৭ হাজার ছাড়াল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9