ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

০২ মে ২০২৬, ১২:৫০ AM
স্কুল বাস

স্কুল বাস © সংগৃহীত/প্রতীকী ছবি

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে বিদ্যমান শুল্ক-কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৭ এপ্রিল এনবিআরের এক আদেশে এই অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরুপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক (এসডি), আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ (এআইটি) সমস্ত শুল্ক-করাদি অব্যাহতি প্রদান করেছে। শিক্ষা প্রতিষ্ঠান নিজে ইলেক্ট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে গাড়ি আমদানি করলে সকলেই এই কর অব্যাহতি সুবিধা পাবেন।

এতে বলা হয়, শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এ সকল গাড়ির রঙ হবে হলুদ। বাসগুলোতে স্কুল, কলেজ, স্টুডেন্ট বাস বা ট্রান্সপোর্ট শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয় এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।

প্রেস রিলিজে জানানো হয়, কোনো প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের লক্ষ্যে বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করলে বোর্ড ১০ কার্যদিবসের মধ্যে এ আবেদন নিষ্পত্তি করবে।

শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সকল প্রকারের শুল্ক-কর প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশবান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে। উন্নত ও আরামদায়ক পরিবহনে একসাথে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবেন, বিধায় দেশের তীব্র যানজট নিরসন হবে, বিপুল পরিমাণ জ্বালানী সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকদের খরচও বহুলাংশে হ্রাস পাবে।

এ ছাড়া শিক্ষার্থী পরিবহনের মতো সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-কর হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে এনবিআরের বিবৃতিতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেক্ট্রিক বাস আমদানিতে শুল্ক-কর হ্রাস করা হলে যাত্রীরা ব্যাক্তিগত গাড়ি ব্যবহার না করে আধুনিক ও আরামদায়ক ইলেক্ট্রিক বাস ব্যবহার করবে, এতে দেশের বিপুল পরিমান জ্বালানি সাশ্রয় হবে এবং সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমান হ্রাস পাবে।

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-প্রদর্শক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ, আবেদন ১৫…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক, অবনতি শান্ত-তাইজুলের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬