এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের বৃত্তি জন্য আবেদনের সময় বাড়ল ৭ দিন 

৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এতে বলা হয়, পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (https://www.eservice.pmeat.gov.bd/admission) ও (https://www.eservice.pmeat.gov.bd/admission) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীকে মেধাবী হিসেবে প্রমাণ দিতে পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে কমপক্ষে ৩.৫০ প্রাপ্তির সনদের কপি আপলোড করতে হবে। এছাড়া এতিম, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের শিক্ষার্থী এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

এতে আরও বলা হয়, পিতা-মাতা বা অভিভাবকের বাৎসরিক আয় ৩ লাখ টাকার মধ্যে হতে হবে। শিক্ষার্থী যে হতদরিদ্র পরিবারের সন্তান—এ মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদও আপলোড করতে হবে।

এছাড়া ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর একটি ছবি এবং শিক্ষার্থী বা তার অভিভাবকের অনলাইন ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে জমা দেওয়ার প্রয়োজন নেই। ভর্তি সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে (অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের
  • ০৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
কমিটি গঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-গ্রেড পদো…
  • ০৫ নভেম্বর ২০২৬
অবশেষে ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ০৫ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ৫ লাখ টাকা, আবেদন করবে…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর অবসরের পর এবার মুখ খুললেন পর্তুগাল কোচ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950