ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত

০১ মে ২০২৬, ০৮:৩১ AM
নিহত জামিল আহমেদ লিমন

নিহত জামিল আহমেদ লিমন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহত জামিলের খালা, মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমসহ প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশগ্রহণ করেন।

জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জামিলের সঙ্গে একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। বৃষ্টির মৃতদেহ এখনো শনাক্ত হয়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, জামিলের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৪ মে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে জামিলের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা।

প্রসঙ্গত, জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। জামিল ইউএসএফের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী। নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। 

এর আগে তিনি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন। গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তাকে সর্বশেষ দেখা যাওয়ার পর থেকেই দুইজন রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।

তদন্তে জানা গেছে, হিশাম আবুগারবিয়ার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ প্রমাণিত হলে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। এই আইনে অপরাধীর সাজা কমানোর বা কোনো ধরনের ছাড় পাওয়ার সুযোগ নেই বললেই চলে। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী হিশামের শাস্তি নির্ধারিত হবে।

বক্তব্যের মাঝেই নুরকে থামিয়ে দিলেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসার সনদে দুই পদে চাকরির সুযোগ, স্বীকৃতি দিল সরকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলনে হুমকিদাতা মনিরুলকে নিজ দপ্তরে বসালেন গোবিপ্র…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগ দুদকের, চ্যালেঞ্জ নিলেন আসিফ মাহমুদ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬